অপরাধ
স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি লাশ ফেলে পালালেন স্বামী
উচ্চকন্ঠ 04-May-2026 39
এফএনএস: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি করে লাশ ফেলে পালিয়ে গেছে নিহতের স্বামী। গত রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মমতাজ আক্তার (২৩) জামালপুরের আনোয়ার হোসেনের স্ত্রী। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো আনোয়ার হোসেন। রাতে আনোয়ার হোসেন তার স্ত্রী মমতাজকে হত্যা করে। পরে লাশ গুম করতে একটি সাদা বস্তায় ভরে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পৌঁছায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে আনোয়ারের কাছে জানতে চায় বস্তার ভেতর কি আছে? একপর্যায়ে আনোয়ার তার স্ত্রীর বস্তা বন্দি লাশ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়দের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহত মমতাজ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার স্বামী আনোয়ার হোসেন বর্তমানে বেকার অবস্থায় ছিল। কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
office@ukantho.com