শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভোট চাইতে গিয়ে কৃষকের সাথে ধান রোপন করলেন রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   04-Feb-2026   83

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নিজ নির্বাচনী এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। কৃষকের কাছে ভোট চাইতে গিয়ে তিনি সরাসরি মাঠে নেমে ধান রোপণ করেন।
বুধবার (৫ ফেব্রæয়াারি) কালীগঞ্জ পৌর শহরের শ্রীরামপুর এলাকার একটি ধানক্ষেতে এ ব্যতিক্রমী এ গণ সংযোগ করেন। এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
ধান লাগানোর পর উপস্থিত কৃষকদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, এই দেশের অর্থনীতির মেরদন্ড কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দীর্ঘদিন ধরে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি সংসদে যেতে পারলে কৃষকের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।
তিনি আরও বলেন, ধানের ন্যায্য মূল্য, সার-বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার আনতে হবে। শুধু ভোটের সময় নয়, সব সময় কৃষকের পাশে থাকতে চাই।
এ সময় রাশেদ খাঁনের সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষকরাও একজন প্রার্থীকে মাঠে নেমে তাদের সঙ্গে ধান লাগাতে দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় কৃষকরা বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী মাঠে নেমে ধান লাগানো তাদের জন্য সম্মানের এবং আশার বার্তা। তারা কৃষিবান্ধব রাজনীতির প্রত্যাশা করেন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

Photo

মহেশপুরে বিভিন্ন উপকরণ বিতরণ

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুর ৬ নভেম্বর বৃহস্পতিবার...

Photo

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

এফএনএস: মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে...

Photo

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত