সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

উচ্চকন্ঠ   27-Mar-2025   54

Photo

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তন বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও বর্ধিত নিরাপত্তা প্রতিষ্ঠার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আসন্ন এই সময়গুলোতেও আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছে। আমি আত্মবিশ্বাসী, আমরা আমাদের সম্পর্ক জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সুরক্ষা উন্নয়নে একসঙ্গে কাজ করার পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারি। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।

office@ukantho.com


Photo

শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৫: কোটা বৈষম্যে ক্ষোভে ফুসছে অভিভাবকেরা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: একই পরীক্ষা, একই প্রশ্নপত্র, তবুও ফলাফলে...

Photo

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযানে স্কুল ব্যাগ থেকে ২ কেজি বেশি হেরোইন উদ্ভার

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে...

Photo

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার...

Photo

দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

এফএনএস: ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত