শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন

উচ্চকন্ঠ   02-Sep-2025   94

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। চাষির পদধুলি জমির উত্তম সার শ্লোগান নিয়ে সোমবার (০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিল এলাকার পুখুরিয়া গ্রামের আখচাষি মাজেদুল ইসলামের জমির বীজতলায় আখ খন্ড রোপনের মধ্যে দিয়ে মৌসুমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) রওশন আরা আরজু।
উদ্বোধনের আগে স্থানীয় কৃষকদের অংশগ্রহনে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিলের এমডি প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মতবিনিময় সভা ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুর ইসলাম, সাবজোন প্রধান তোজাম্মেল হক, এসএ সিডিএ মোঃ শহিদুল ইসলাম, সিডিএ মিনাজ উদ্দীন, কৃষক মাজেদুল ইসলাম, আমিরুল ইসলাম, বদর উদ্দিন ও শফিকুল ইসলাম প্রমুখ।

office@ukantho.com


Photo

সিসিটিভিতে বৃদ্ধাকে হত্যার দৃশ্য, নাতির স্বীকারোক্তি

এফএনএস: রাজধানীর দক্ষিণখানে ৭১ বছর বয়সী বৃদ্ধা মাহবুব আরা বেগমকে শ্বাসরোধে...

Photo

শৈলকুপায় একশটি কার্ডের টিসিবি পণ্য জোর করে নিয়ে গেলেন যুবদল নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কার্ড...

Photo

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক...

Photo

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই: আসিফ নজরুল

এফএনএস: অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত