সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

উচ্চকন্ঠ   14-Jun-2026   87

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী চলমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি'র অংশ হিসেবে শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে ছালাভরা থেকে রামপেড়ে খাল পাড়ে বেলা ১টার দিকে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ডেপুটি রেঞ্জার ওমর ফারুক,অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ আকাশ, প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন পারভিন, বাগান মালী শ্যামল কুমার রায়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা ডেপুটি রেঞ্জার ওমর ফারুক
বলেন, দেশব্যাপী এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশকে সবুজায়ন করার একটি মহতি উদ্যোগ।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ
উদ্বোধনী বক্তব্যে বলেন, গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করতে হবে।

office@ukantho.com


Photo

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত...

Photo

ঝিনাইদহের প্যারিস রোডে উপচে পড়া পর্যটকের ঢল, এ যেন সবুজের রাজ্যে এক স্বপ্নের সড়ক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির অপরূপ সৌন্দর্য যখন একসাথে...

Photo

ঝিনাইদহে ব্যাংকে গচ্ছিত চেক জালিয়াতি চক্রের হাতে, গ্রাহকের নামে ৯৭ লক্ষ টাকার জালিয়াতি মামলা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা...

Photo

যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, চরমপন্থি গ্রেপ্তার

এফএনএস: রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত