রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

উচ্চকন্ঠ   23-Nov-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী শিশু সহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ রাব্বি (২৫)।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে বিজিবি আটক করে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক তিন পুরুষ কে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক তিন জন পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে রোববার আদালতে সোপর্দ করা হবে।

office@ukantho.com


Photo

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক...

Photo

মুন্সীগঞ্জের নিখোঁজ সেই স্কুলশিক্ষার্থীর লাশ মিললো ডোবায়

এফএনএস: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুলশিক্ষার্থী রোমান শেখের...

Photo

ঝিনাইদহের মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

বশির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্বল্প আয়ু সম্পন্ন...

Photo

বাতিল হলো ‘নতুন বাংলাদেশ দিবস’, থাকবে ‘গণ-অভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ’ দিবস

এফএনএস: বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ঘোষিত ‘নতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত