সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভাতিজার হাতে চাচা খুন

উচ্চকন্ঠ   27-Jun-2025   67

Photo

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) খুন হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সামা ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা আবু সামা গত বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপস করে দেন। শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আইল ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচা আবু সামাকে দা দিয়ে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু সামার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী জানান, এ ঘটনার তদন্তসহ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক...

Photo

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করার অভিযোগ

এফএনএস: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর...

Photo

অটোস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রæপের পাল্টাপাল্টি হামলা, এক রাতে দুই খুন

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে অটোস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের...

Photo

কুমিল্লায় শিকল দিয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূকে (২২) শিকল দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত