রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

উচ্চকন্ঠ   11-Mar-2025   51

Photo

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গত সোমবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার দুপুরের দিকে ওই শিশুকে তার বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইউসুফ। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ লোকজন ইউসুফকে ঘর থেকে ধরে নিয়ে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ প্রসঙ্গে সীতাকুন্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, ইউসুফ তার প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে আটক করে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ইউসুফকে আসামি করে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

office@ukantho.com


Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানো আল-আমিন র‌্যাবের হাতে ধরা

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে বহুবার হাতছাড়া হওয়া দুর্ধর্ষ...

Photo

অবশেষে ছাত্রীকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করলেন প্রধান শিক্ষক

এস. এম. মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা...

Photo

যারা বাংলাদেশকে মেনে নেয়নি, তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

শৈলকুপায় বাড়ি থেকে তুলে নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়: ২ এসআই ক্লোজড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত