বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জামায়াত সুবিধাবাদী দল, তারা বারবার মিত্র বদলায়: মিন্ট

উচ্চকন্ঠ   23-Feb-2025   57

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত সবারই মিত্র ছিল। একেক সময় জামায়াত তাদের মিত্র পরিবর্তন করেছে। তারা স্বৈরচারের মিত্রও ছিল। সবার মিত্র ছিল। যারা বারবার মিত্রতা বদলায় আমি তাদের বলি, সুবিধাবাদী দল। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। গতকাল রোববার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়নে জেলার ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেছে। নতুন একটি অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আছে। তাদের আমরা অনেক সময় দিয়েছি। তারা যে সংস্কার করার করবেন। সংস্কার শেষে নির্বাচন দেন। যাতে করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করতে পারে। যে আন্দোলন আমরা করে যাচ্ছি, সে আন্দোলন আমাদের অব্যাহত রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের আগপর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের দরকার একটি রাজনৈতিক সরকার। একটি গণতান্ত্রিক দল। দেশের অর্থনীতি চালু রাখতে নির্বাচিত সরকারের কোনও বিকল্প নেই। নির্বাচিত সরকারই একটি ভঙ্গুর দেশ সংস্কার করতে পারে। একটি ঘরের অবকাঠামো ঠিক না করে দরজা-জানালা যেমন ঠিক করা যায় না। তেমনি জাতীয় সংসদ নির্বাচন না করে স্থানীয় সংসদ নির্বাচন করার যুক্তি নেই। যারা আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়, আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্রকারীদের সঙ্গে নেই। জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় নির্বাহী কমটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ জেলা বিএনপির আহŸায়ক কমিটি এবং ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ-মহেশপুরে নির্বাচনী গণসংযোগে বিএনপির হামলায় মহিলা কর্মীসহ ৮ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নির্বাচনী...

Photo

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নানি-নাতনির মৃত্যু

এফএনএস: চাঁদপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছেন ছয় বছর বয়সী শিশু মার্জিয়া...

Photo

বৈরী আবহাওয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবদল নেতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমে...

Photo

কালীগঞ্জে গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ কালীগঞ্জে ১৫ আগস্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত