সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বৈরী আবহাওয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবদল নেতার

উচ্চকন্ঠ   30-May-2025   54

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমে চলছে সড়ক সংস্কারের কাজ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রায় দেড়যুগ ধরে চলাচলের অনুপযোগী সড়কটি মেরামত করা হচ্ছে। শুক্রবার (৩০ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া থেকে মনোহরপুর স্কুলে যাওয়ার গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি মেরামত করছেন যুবদল নেতা আবু জাহিদ চৌধুরী।
তিনি ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক। এলাকাবাসীর দাবি ও সময়ের প্রয়োজনে স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শেষ করা হয়।
স্থানীয়রা জানান, বছরের পর বছর সংস্কার না হওয়ার সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের কথা চিন্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সড়কটি সংস্কার করে দিয়েছেন যুবদল নেতা আবু জাহিদ চৌধুরী।
প্রায় দেড়যুগ ধরে নষ্ট হওয়া চলাচলের অযোগ্য পথটি নিয়ে আবু জাহিদ চৌধুরী জানান, উন্নয়ন থেকে পিছিয়ে পড়া উপজেলার মধ্যে মনোহরপুর ইউনিয়ন অন্যতম। মনোহরপুর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রধান সড়ক এটি। মহিষাডাঙ্গা, লক্ষ্মীপুর, সীমান্ত বাজার, বিজুলিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ সড়কটি ব্যবহার করে। গ্রামের কৃষিজীবী মানুষেরা পণ্য পরিবহনসহ সার্বক্ষণিক জনগুরুত্বপূর্ণ এ সড়ক মেরামতের অভাবে অনেক আগেই ধ্বসে পড়েছে। এ সড়কে চলাচলের সময় নানা দুর্ঘটনার কবলে পড়ে শিশু শিক্ষার্থী ও বৃদ্ধ মানুষেরা। বছরের পর বছর পার হলেও এই সড়কটি সংস্কার করা হয়নি।
যুবদল নেতা জাহিদ চৌধুরীর অভিযোগ, সড়কের আশপাশে বসবাসকারীরা বিএনপির সমর্থক হওয়ায় এতদিনেও এ সড়কে সংস্কারের ছোয়া লাগেনি।
বিজুলিয়া জামে মসজিদের ইমাম আমিনুর রহমান জানান, দীর্ঘদিন পর যুবদল নেতার উদ্যোগে সড়কটি সংস্কারের ফলে স্কুল শিক্ষার্থী, মুসল্লীসহ গ্রামের সাধারণ মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে। তিনি দাবি করেন, সড়কটি টেকসই ও মজবুতকরণের প্রয়োজন।

office@ukantho.com


Photo

রাঙামাটিতে টিসিবির কার্ড ছাড়া পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ

এফএনএস: রমজান উপলক্ষে টিসিবির কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের...

Photo

নড়াইলে গবাদিপশু হাটে নেবার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের শেখ রাসেল সেতুর ওপরে...

Photo

ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর ঝিনাইদহ...

Photo

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত