সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা, মারধর ও ভাঙচুর, অভিযোগ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে

উচ্চকন্ঠ   12-Mar-2025   58

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে এক প্রবাসীর পানের বরজ ভাংচুর ও তার বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মসলেম বিশ্বাস (৭০) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাহবুবুর মালিতা (৪০), যিনি আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড সভাপতি, প্রবাসী আতর আলীর জমিতে থাকা পানের বরজ জোরপূর্বক ভাঙচুর করেন। শুধু তাই নয়, এতে বাধা দেওয়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মাকে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার বৃদ্ধ মসলেম বিশ্বাস ও তার পরিবার বর্তমানে আতঙ্কে রয়েছে। তারা অভিযোগ করেছেন যে, মাহবুব মালিতা সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের মণ্ডলের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। তার নেতৃত্বে ওই অঞ্চলে ব্যাপক হারে বিএনপি ও জামায়াত কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট,চাদাবাজি এবং মারধরের ঘটনা ঘটছে।
গ্রামবাসীরা আরও জানান, আওয়ামী লীগের শাসনামলে তার নেতৃত্বে এলাকায় ব্যাপকহারে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ,চাদাবাজি ও হামলার ঘটনা সংঘটিত হয়েছে। সেসময় বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা ও আহতেদের দেখতে গেলে অভিযুক্ত মাহবুব মালিতা ও তার ক্যাডার বাহিনী তাদেরকে অপমান করে এলাকা ছাড়তে বাধ্য করে। গ্রামবাসীরা অবিলম্বে তাকে সহ তার ক্যাডার বাহিনীকে গ্রেফতার করে এলাকয় শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত মাহবুব মালিতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, এটি একটি ষড়যন্ত্র।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে...

Photo

গণমাধ্যমকর্মীদের সাথে নড়াইলের নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের নবাগত পুলিশ সুপার...

Photo

বরো দফা দাবিতে ঝিনাইদহে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ...

Photo

মান্দায় ভাসুর কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর করে হাসপাতালে।

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলায় ভাসুর কর্তৃক গৃহবধূকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত