সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গনহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত

উচ্চকন্ঠ   12-Mar-2025   41

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ অরুন কুমার দাস ও কালীগঞ্জ থানা ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার ।
সভাতে ইউএনও দেদারুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্ষাদায় দিবস দু’টি পালন করতে হবে। এজন্য গৃহিত বিভিন্ন সিদ্ধান্তবলীর মধ্যে ছিল ২৫ মার্চ গনহত্যা দিবসে সন্ধ্যায় শহরের আড়পাড়া বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধিনতা দিবসে দিনব্যাপী কর্মসূচি পালনের মধ্যে থাকবে সকাল ৭ টায় উপজেলা পরিষদে স্মৃতিসৌধে পূস্পস্তবক অর্পন, ৮ টায় সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে মার্চপাস্ট, সালাম গ্রহন এবং কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা করা হবে। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের উপর শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা করার সিদ্ধান্ত হয়।
এ সভাতে অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল সর্দ্দার ও সেকেন্দার আলী. গনমাধ্যমকর্মী জামির হোসেন, হাবিব ওসমান, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সোনার বাংলার ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সমিতির কামাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির মোস্তাফিজুর রহমান ফিটু প্রমুখ।

office@ukantho.com


Photo

কুয়াকাটায় আগুনে পুড়েছে ৮ দোকান

এফএনএস: পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি খাবার হোটেলসহ...

Photo

মাগুরায় গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

এফএনএস: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা রামনগর হাইওয়ের সামনে গাছের সাথে...

Photo

বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নেই: ফরহাদ মজহার

এফএনএস: বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ...

Photo

কালীগঞ্জে সরকারি অফিসে ব্যক্তিগত ব্যবসা

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহ কালীগঞ্জে সরকারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত