শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

উচ্চকন্ঠ   13-Dec-2025   73

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহŸায়ক এরশাদ উল্লাহকে হত্যাচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অং শ হিসাবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার জনতার গগন বিদারী শ্লোগানে শ্লোগানে মুখরিত প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আব্দুল মজিদ শেখ, আবু জাফর, জুমারত আলী, গোলাম রব্বানী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু, পৌর যুবদলের আহŸায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও শ্রমিক নেতা ইমরান হোসেন।
সমাবেশে বক্তারা ওসমান হাদী ও এরশাদ উল্লাহর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন। এছাড়া অবিলম্বে সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবী জানানো হয়েছে। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন।

office@ukantho.com


Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

জাতীয় পুরস্কার পেলেন কালীগঞ্জের বিএনপি নেতা হামিদুল ইসলাম

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম এর...

Photo

চট্টগ্রামে রেললাইনের পাশে মিললো ছিন্নভিন্ন লাশ

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যাওয়া...

Photo

সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুর থানার কাছাকাছি আহমাদ ওয়াদুদ নামে একজন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত