মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জাতীয় পুরস্কার পেলেন কালীগঞ্জের বিএনপি নেতা হামিদুল ইসলাম

উচ্চকন্ঠ   09-Feb-2025   47

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা -২০২৫ এ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পুরষ্কার পেয়েছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপি-র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ঝিনাইদহ জেলার একজন সুদক্ষ ও পরিষ্কার ইমেজের নেতা হিসাবে এবং গরীব ও দুস্থ মানুষের বিপদে সর্বদা অগ্রণী ভূমিকা রাখার জন্য সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এক পুরষ্কার প্রদান করা হয়েছে। গত শনিবার তিনি এ সম্মাননা পুরষ্কার লাভ করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সেকেন্দার শিকদার মকবুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও কবি রেজাউদ্দিন স্টালিন, শুভেচ্ছা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার মহাজোটের মহাসচিব মিলন মল্লিক। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও গীতিকার এবং উপদেষ্টা বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম কবি খোশনূর।
পুরষ্কার প্রাপ্তির অনুভূতির বিষয়ে হামিদুল ইসলাম হামিদ বলেন, এই পুরষ্কার আমি আমার ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার গণমানুষের প্রতি উৎসর্গ করলাম। এই প্রাপ্তি আমাকে সমাজ সেবায় আরো উৎসাহিত করেছে।।

office@ukantho.com


Photo

নড়াইলে বজ্রপাতে দুই কৃষক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে...

Photo

বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়নুল আবেদিন

এফএনএস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয়...

Photo

জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ৬০ ছাত্রনেতার বিবৃতি

এফএনএস: জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক ও প্রহসনের উল্লেখ...

Photo

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রত্যেকটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত