বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রাতে স্কুল মাঠে পুলিশের সাথে এমপির মাদকবিরোধী অভিযান

উচ্চকন্ঠ   14-Jun-2026   46

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার রাত ৮টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান কালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থানরত যুবকদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। তারা যেন কোন অবস্থাতেই মাদকের সাথে সংশ্লিষ্টতা না হয়।
অভিযান পরিদর্শনকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে। একটি জাতিকে দুর্বল করে দিতে মাদকই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী, পৃষ্ঠপোষক কিংবা মাদকসেবীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী মাঠ শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। স্থানীয় জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর...

Photo

বনশ্রীর ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার: অস্ত্র, গুলি ও স্বর্ণ উদ্ধার

এফএনএস: রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা...

Photo

কালীগঞ্জে ৫ মাদকসেবীর কারাদন্ড

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী...

Photo

ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত