প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ৫ মাদকসেবীর কারাদন্ড
উচ্চকন্ঠ 27-Oct-2026 12
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৫ জন মাদকসেবীকে আটক
করেছে। পরে ডোপ টেস্ট করে পজিটিভ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম
কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা
হয়েছিল।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী উপজেলার
ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডল (৩৫) কে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড,
বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) কে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, মাহিন
ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) কে ০৭ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড এবং ঈশ্বরবা
গ্রামের সম্রাট বিশ্বাস (২০) কে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জনকে আটক করা হয়।
ডোপ টেষ্টে পজেটিভ হওয়ায় আদালতে সোপর্দ্দের পর বিজ্ঞ ম্যাজিষ্টেট বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের
জেল হাজতে পাঠানো হয়।
office@ukantho.com