মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক

উচ্চকন্ঠ   05-May-2025   95

Photo

এফএনএস: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। জিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। গত রোববার রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিনকে বাসন এলাকা থেকে এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে কাশিমপুর থানা আটক করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র বশির আহমেদ অপু জানান, গত রোববার রাতে হাসনাত আব্দুল্লাহ গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়ি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় হাসনাত আব্দুল্লাহ আহত হন। এনসিপির গাজীপুরের তত্ত¡াবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এই বর্বর হামলা আওয়ামী লীগের মদতপুষ্ট। আমরা মনে করি, ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। এনসিপির নেতৃবৃন্দ জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে গাড়িতে আরও দুজন আরোহী ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুড়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং তার ওপর চড়াও হয়। এতে হাসনাত আব্দুল্লাহর ডান হাতে রক্তাক্ত জখম হয়।

office@ukantho.com


Photo

রাজনীতিতে আর চাঁদাবাজি-টেন্ডারবাজি চলবে না: আখতার হোসেন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের...

Photo

বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন...

Photo

চট্টগ্রামে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত