সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় আধুনিক প্রযুক্তিতে ধানের অধিক ফলন নিশ্চিতে দিনব্যাপী কর্মশালা

উচ্চকন্ঠ   21-May-2026   11

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বুধবার ব্র‍্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়|
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র‍্যাক সিডের ডিলার সুশান্ত কুমার প্যাল| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুজ্জামান| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান|
অনুষ্ঠানে আমন মৌসুমে ব্র‍্যাক সিডের উন্নত হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, সঠিক সার ব্যবস্থাপনা ও অধিক ফলন নিশ্চিতকরণে প্রয়োজনীয় বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| কর্মশালাটি পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান|
এসময় সার্বিক সহযোগিতা করেন ব্র‍্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কোটচাঁদপুরের সিনিয়র টিএসও মো. আল-আমিন|
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন নির্বাচিত কৃষক অংশগ্রহণ করেন| প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র‍্যাক হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ করা হয়|
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হাইব্রিড ধান চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব|

office@ukantho.com


Photo

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: জলাবদ্ধতা, খানাখন্দ আর গর্তের কারণে...

Photo

মালয়েশিয়ায় খুন হওয়া কালীগঞ্জের সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের...

Photo

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক...

Photo

অর্থ পাচার: বসুন্ধরা চেয়ারম্যানের দুই ছেলের সম্পত্তির তথ্য জানিয়ে যুক্তরাজ্যে দুদকের চিঠি

এফএনএস: বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দুই ছেলে-গ্রæপের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত