শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   02-Aug-2025   52

Photo

এফএনএস: সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে নয় বছরের এক শিশুর মৃত্য হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, সন্ধ্যার দিকে বাড়িতে অবস্থানকালে বিষাক্ত সাপের দংশনের শিকার হয় শিশুটি। সে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের ছেলে। ওই শিশুর মামা আরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তার ভাগনে ঘরের মধ্যে খেলছিল। একপর্যায়ে সাপে দংশন করায় দ্রুত তাকে স্থানীয় কবিরাজ/ ওঝার কাছে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই-বোনের মধ্যে আরিফুল ছোট বলে জানান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শাকির হোসেন জানান, সাপের কামড়ের প্রতিকারের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কিন্তু ঘটনার শিকার শিশুকে স্বজনরা হাসপাতালে আনতে দেরি করায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন...

Photo

কালীগঞ্জে ‘সন্ত্রাসের প্রতীক’ শাহিনুর: স্টেডিয়ামের জায়গা দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় মো. শাহিনুর হোসাইন...

Photo

হরিণাকুন্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার...

Photo

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার

এফএনএস: চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত