শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

উচ্চকন্ঠ   25-Jun-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখি করতে ফুটবল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় হরিণাকু-ু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিণাকু-ু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূল জনগনের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করে চলেছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সরকারের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বন্টন করতে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ হরিণাকু-ু গড়ে তুলবো।

office@ukantho.com


Photo

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস: ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম...

Photo

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে নাহিদা...

Photo

মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে: তারেক রহমান

এফএনএস: মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত