সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   06-Mar-2026   73

Photo

এফএনএস: রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ওরফে ববি (২৯) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। ববি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছিলেন। চকবাজার থানার এসআই মো. কাউছার এ তথ্য জানান। চাঁনখারপুলে ভাড়া বাসায় স্বামী ইলিয়াস হোসেনকে নিয়ে থাকতেন নাহিদা। ইলিয়াস পেশায় ব্যবসায়ী। নাহিদের বাড়ি সিরাজগঞ্জ সদরে। নাহিদার ফুফাতো ভাই ফরহাদ রহমান বলেন, নাহিদা ও ইলিয়াসের মধ্যে কলহ চলেছিল। নাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ইলিয়াস। গত বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা করে নাহিদা। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও যান ইলিয়াস। কারাগার থেকে বের হওয়ার পর তাদেরর মধ্যে আপস-মীমাংসা হয়। তিনি বলেন, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন। তাতে তিনি স্বামী ও তার শ্বশুড়বাড়ির লোকজনের নির্যাতনের কথা লিখেছেন। ফরহাদ বলেন, ঘটনার আগে সন্ধ্যায় তারা দুজনেই বাসায় আসেন এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ইলিয়াস চলে যান বলে প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ নেই। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই। এসআই মো. কাউছার বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পায় পুলিশ। পরে চাঁনখারপুল এলাকায় ভাড়া বাসার দরজা ভেঙে নাহিদাকে অচেতন অবস্থায় লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন তিনি। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত পৌনে ২টার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হসহাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে। এ ঘটনা ও অভিযোগের বিষয়ে ইলিয়াস বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

নড়াইলে ৫টি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার...

Photo

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা: মির্জা ফখরুল

এফএনএস: গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না...

Photo

চানখারপুলে গণহত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

এফএনএস: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

Photo

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

এফএনএস: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত