প্রিয় ঝিনাইদহ
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
উচ্চকন্ঠ 02-Aug-2026 19
এফএনএস: ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভিকটিম কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় কাউকে কিছু না বলতে হুমকি দেয়। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার পরিবারকে জানান। এ ঘটনা ভিকটিমের মুখে শুনে ভিকটিমের মা সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
office@ukantho.com