প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উচ্চকন্ঠ 13-Oct-2026 23
জামির হোসেন, নিজস্বপ্রতিবেদক: শেকড়ের কাছে, গণমানুষের পাশে—এই অঙ্গীকারকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গণমানুষের দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক রানারের কালীগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী, দৈনিক নবচিত্র পত্রিকা প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম। দৈনিক রানারের প্রতিস্ঠাকালীন সংবাদদাতা অনলাইন নিউজ পোর্টাল উচ্চকণ্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের জামির হোসেন, আমার দেশের টিপু সুলতান, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, কালের কন্ঠের নয়ন খন্দকার, জিটিভির ওলিয়ার রহমান, যায়যায় দিনের তারেক মাহামুদ, শাহজাহান আলী বিপাশ, এন টিভি অনলাইনে মনজুরুল আহসান লিতু সহ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৪৫ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ৪৬ বছরে পদার্পণ করেছে দৈনিক রানার। পাঠকের আস্থা, ভালোবাসা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পত্রিকাটির দীর্ঘ পথচলার এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই কালীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
আলোচনা সভায় দৈনিক রানারের দীর্ঘ পথচলা, গণমানুষের কথা তুলে ধরার প্রচেষ্টা এবং স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
office@ukantho.com