সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিশু ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

উচ্চকন্ঠ   21-Oct-2025   100

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে শিশু (১২) ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৪১) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ও কারাগারে পাঠানো রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার শেখ সাদীর ছেলে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রুপালি আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান পুলিশ বক্সের সামনে কাঁদছিল ভুক্তভোগী শিশুটি। সে সময় পুলিশ বক্সে দায়িত্বরত ছিলেন কনস্টেবল রুহুল আমিন। তিনি শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের রুপালি এলাকার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে নিয়ে আবার ঢাকার দিকে ফেরার পথে চাষাঢ়ায় শিশুটি কান্নাকাটি করলে লোকজনের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানার পুলিশ গিয়ে তাকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শিশুটির চাচা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই পুলিশ কনস্টেবলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন। গত সোমবার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে আটক করে সদর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা...

Photo

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি: এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি...

Photo

ঝিনাইদহে বিএনপির দু পক্ষের সংঘর্ষ-ভাঙচুর

এফএনএস: ঝিনাইদহে বিদ্যুতের পিলার ভাঙার জেরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি...

Photo

ফ্যাসিবাদী প্রত্যেকের শাস্তি হতে হবে: ফখরুল

এফএনএস: জুলাই গণহত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত