বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন: আইন উপদেষ্টা

উচ্চকন্ঠ   19-Aug-2025   48

Photo

এফএনএস: সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন। আমরা ফেব্রুয়ারিতে চলে যাব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। এতে নির্বাচন আয়োজনের সময় নিয়ে সংশয় তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি- ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখেছেনই। তিনি আরও বলেন, বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আইন উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।

office@ukantho.com


Photo

ভারত চায় না- বাংলাদেশ উন্নত হোক: শিবির সেক্রেটারি

এফএনএস: ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন,...

Photo

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই: সালাহউদ্দিন

এফএনএস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই...

Photo

কালীগঞ্জে ৯ ও ১০নং ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭...

Photo

জুলাই শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি-র কেন্দ্রীয় নেতা তারেক রেজা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:কোটা সংস্কার আন্দোলন চলাকালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত