বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

উচ্চকন্ঠ   15-Aug-2025   70

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে জেলা পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ থানা চত্তরে পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম।
এ সময় ডিআইজি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব। পুলিশ সব সময় জনগণের হয়ে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা কী, তা আমরা জানতে চাই। আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করবে। পুলিশ কোনো দলের নয়, বরং সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করবে।
সুধী সমাবেশে উপস্থিত জনতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের মতামত ব্যক্ত করেন।
এ সময় ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

নড়াইলে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় পারিবারিক...

Photo

ঝিনাইদহে অংকুরের দ্বি-বার্ষিক কমিটি গঠন; সভাপতি রণক, সম্পাদক জুলিয়াস

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের প্রান্তিক পার্ক...

Photo

অর্থ আত্মসাতের মামলায় নাগরিক কমিটির নেত্রী কারাগারে

এফএনএস: জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই...

Photo

জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

এফএনএস: গেল বছরের জুলাই-অগাস্টে গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত