বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ৭০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   17-Oct-2026   11

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পুরিয়া, মোট ৭০ গ্রাম গাঁজাসহ মো. আজিজুর রহমান রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে মহেশপুর-ভৈরবগামী পাকা সড়কের নস্তি শাকিল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এএসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১০ নম্বর নাটিমা ইউনিয়নের নস্তি শাকিল মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় বিকাশ দাসের বাড়ির সামনের সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আজিজুর রহমান রিপনকে আটক করা হয়।

পরে তার পরিহিত ট্রাউজারের পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ৭০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৩০০ টাকা।

গ্রেপ্তার আজিজুর রহমান রিপন মহেশপুর উপজেলার সস্তা নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৯; তারিখ ১৬ অক্টোবর ২০২৬। পুলিশ জানায়, আসামির পিসিপিআর (PCPR) যাচাই সাপেক্ষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযানও চলমান থাকবে।

office@ukantho.com


Photo

দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিলেন মাইলস্টোনোর শিক্ষার্থীরা

এফএনএস: দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন মাইলস্টোন স্কুল...

Photo

ছাত্র-জনতার ওপর পুলিশের মোট গুলি ৩ লাখ রাউন্ড, ঢাকায় ৯৫৩১৩

এফএনএস: জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট তিন লাখ ৫ হাজার ৩১১...

Photo

শৈলকুপায় এ্যার্টনী জেনারেল: যারা গণতন্ত্র ও ভোটের জন্য লড়াই করেছিল ফ্যাসিষ্টরা তাদের হত্যা ও গুম করেছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এ্যার্টনী জেনারেল এ্যাড....

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার উপস্থিতিতে ঊষার সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী ও দেশব্যাপী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত