সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেতার উপস্থিতিতে ঊষার সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

উচ্চকন্ঠ   11-Jun-2025   81

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী ও দেশব্যাপী ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)-এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৯ জুন) সংগঠনটির ৩৯তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা শিবলি রহমান পাভেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসন বিএনপি-র মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরো কয়েকজন নেতা-কর্মী।
শিবলি রহমান পাভেল ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অন্যতম নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর থেকেই বিতর্কের ঝড় ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে কমিটি বয়কট করেন রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিশ্ববিদ্যালয় থেকে ঊষার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। সূত্রমতে, নবগঠিত কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা পদত্যাগের সিদ্ধান্তও গ্রহণ করেছেন।
ঊষা বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানজিল হোসেন সানমুন বলেন, যেহেতু এই কমিটি একটি সিলেকশন পদ্ধতিতে তৈরি, আপনাদের উচিত ছিল অন্তত জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী কাউকে পদ না দেওয়া। এটি দুর্ভাগ্যজনক।
ঊষা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তাবাসসুম কবীর বলেন, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্ব করে একজন আওয়ামী দোসরকে সভাপতি বানানো হয়েছে, যা জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করা এবং ঊষার ভাবমূর্তির পরিপন্থী।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শিবলি রহমান পাভেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নতুন কমিটি বাতিল করে পুনর্গঠনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেতনা ও নিরপেক্ষতার ভিত্তিতে নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন সাবেক নেতারাও।

office@ukantho.com


Photo

তারেক রহমানের নিরাপত্তা হতে হবে বেহুলার বাসর ঘরের মতো: রিজভী

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে...

Photo

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন...

Photo

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

এফএনএস: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে...

Photo

ঝিনাইদহ-৪ আসনে রাশেদের আয় সাড়ে ৪ লাখ, আবু তালিবের ৭.৩৫ লাখ, ফিরোজের ৪.৬১ লাখ টাকা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত