মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টুর মৃত্যুতে মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Feb-2026   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সদ্য প্রয়াত মরহুম ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টুর মৃত্যুতে তার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে (১৮ ই ফেব্রুয়ারী) দুপুরে প্যানেল ( ১) ইউপি সদস্য ১নং ওয়ার্ড মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সর্দার, সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ- গোলাম ফারুক খান, ইউনিয়ন জামায়েত ইসলামী আমীর মোঃ শওকত আলী, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী, সাবেক জেলা পরিষদ সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ডাঃ- আতাউর রহমানের ছেলে এম এ আসাদ প্রমুখ।
এসময় ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ফতেপুর ইউনিয়ন শাখার জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (মাষ্টার), মরহুম চেয়ারম্যান গোলাম হায়দার নান্টুর ছেলে মোহাম্মদ মেহেদী হাসান রানা সহ সকল ইউপি সদস্য / সংরক্ষিত সদস্যা ও মহল্লাদারগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন সহ বিভিন্ন শ্রেণী পেশার সন্মানিত ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মরহুম চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বাংলাদেশ আওয়ামী দলের নৌকা প্রতিক নিয়ে প্রথম পর্বে গত- ২৫-৩-২০০৩ ইং হতে ২১-৭-২০১১ ইং সাল ও দ্বিতীয় পর্বে আওয়ামী দলের সতন্ত্র প্রার্থী হয়ে গত ৩০-১২-২০২১ হতে ১৬-২-২০২৬ ইং সাল পর্যন্ত সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব্য পালনা করেছেন। তিনি গত ১বছর যাবত দুরাগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ১৬-২-২০২৬ ইং তারিখ সকাল সাড়ে ১০ ঘটিকায় খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র ৩ কন্যা নাতি পুতি বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বাদ আছর ইউপির ফতেপুর শামসুদ্দীন সর্দার মাধ্যমিক বিদ্যালয় মাঠ গ্রাঙ্গনে প্রথম ও মাগরীব বাদ মরহুমের নিজ গ্রাম পুরন্দরপুরে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত শেষে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত ও দোয়া পরিচানা করে বিশেষ মোনাজাত করেন কে এম তবিবুর রহমান খাঁন হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মোঃ আবু জাফর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব মোঃ ইনছাদুর রহমান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জাল জব্ধ করে জনসম্মুখে বিনষ্ট করলেন মৎস্য কর্মকর্তা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০...

Photo

পোস্টার ছেঁড়ার অপরাধে মামলা নয়, ভালোবাসা দিয়ে অভিযুক্ত কিশোরদের মুক্ত করলেন রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে এবার...

Photo

চট্টগ্রামে শয়নকক্ষে মিললো মা-মেয়ের লাশ

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে ভবনের নিচতলার শয়নকক্ষ...

Photo

বগুড়ার সারিয়াকান্দিতে হাত-পা বেঁধে শ্বাসরোধে নারীকে হত্যা

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে হাত-পা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত