বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট: আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   07-Aug-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষের সবচেয়ে বেশি আস্থা ও বিশ্বাসের জায়গা হওয়া উচিত বিচার বিভাগ। তাই এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাবেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন বিচারকের কেবল আইন জানা যথেষ্ট নয়; তার মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাও থাকতে হবে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এসব গুণসম্পন্ন বিচারকের বিকল্প নেই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরুন, আমি সেটাই বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরেই চলুন।
স্মরণসভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

এফএনএস: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা...

Photo

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছোট ভাই মহাব্বত আলীর পর মারা গেলেন বড় ভাই ইউনুস আলী: প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বীরেন সাহা এন্ড ব্রাদার্স’-এ রহস্যজনক চুরি: সিসিটিভি সরঞ্জামসহ দুই লক্ষাধিক টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত