রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

উচ্চকন্ঠ   22-Jul-2025   51

Photo

এফএনএস: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১৪ এর সদস্যরা। গত সোমবার এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী মা ও কিশোরী মেয়েকে পান করায়। অচেতন হয়ে পড়ার পর দুজনকেই তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। জ্ঞান ফিরে এলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবার ও প্রশাসনকে জানান। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের বি বøকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) ও মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

এফএনএস: মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে...

Photo

আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি

এফএনএস: নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী...

Photo

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

এফএনএস: আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।...

Photo

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত