মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

উচ্চকন্ঠ   09-Dec-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সভায় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হেলেনা আক্তার নিপা, মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সারোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক সহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সামাজিক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।সভায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের সকল কর্মসূচি সফলভাবে পালন করার বিষয় এবং যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান উদযাপনে বিভিন্ন দপ্তরকে বন্টন, দিনের কর্মসূচি সুন্দর ও সু-শৃংখলভাবে করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

office@ukantho.com


Photo

চাচির বটির কোপে ছাত্রলীগ নেতা ভাতিজার গোপনাঙ্গ বিচ্ছিন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আপন চাচাতো ভাতিজার সঙ্গে...

Photo

প্রমাণ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিদের গ্রেপ্তার নয়: ডিএমপি

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন...

Photo

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

এফএনএস আন্তর্জাতিক: চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের...

Photo

কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান দিলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত