শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মানিকগঞ্জে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   18-Feb-2026   59

Photo

এফএনএস: মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চর বেউথা এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে শহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চর বেউথা এলাকার ওই ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন শহিদুল। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে ওই আইনজীবী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

চৌগাছায় মোটরসাইকেল সহ চোর আটক, গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আরিফ মোল্যা, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর...

Photo

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় স্থানীয়...

Photo

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশন নির্বাচন সম্পন্ন: মোচিকের রিংকু সভাপতি, জাহিদ দপ্তর সম্পাদক ও মিলন সদস্য

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের...

Photo

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে কারাগারে প্রেরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত