শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

১২ দফা দাবীতে শৈলকুপায় কৃষক সমাবেশ

উচ্চকন্ঠ   09-Jan-2025   63

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলা কৃষক কল্যাণ সমিতির নেতৃন্দের উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ কেরামত আলীর সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক কল্যান সমিতির সভাপতি কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুসা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম ডন, কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক নেতা মোহাম্মদ তুহিন মিঞা।
কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের রহমত এলাহী মিঠু, হাকিমপুর ইউনিয়নের সেলিস হোসেন, মনোহরপুর ইউনিয়নের খুশি খাতুন, মির্জাপুর ইউনিয়নের ইউনুসসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা বলেন, সার সংকটের কারনে কৃষক এবং কৃষি খাতে ধ্বংস নামতে পারে। ন্যায্যমূল্যে কৃষকরা যেন সময়মত সার পায় সেই ব্যবস্থা করতে হবে। পণ্য বিক্রয়ের সময় ১ মন হিসেবে ৪০ কেজির বেশি ওজন নেওয়া বন্ধ করতে হবে। উৎপাদিত ফসলের মূল্য নির্ধারিত থাকতে হবে। এছাড়াও ভর্তুকি বাড়িয়ে ডিজেলের দাম কমাতে হবে। আলোচনা সভা শেষে শৈলকুপা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বাংলাদেশী আটক, কোকেন-মদ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে ভারতে প্রবেশের...

Photo

নড়াইলে নদী ভাঙন : শেষ আশ্রয়ও বিলীনের আশঙ্কা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বর্ষাকাল আসলেই নড়াইলের কালিয়ার...

Photo

প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭ অক্টোবর কালীগঞ্জে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ্¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত