রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের বিষয়খালীতে ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   29-Jan-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজী আম্বর আলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব নামাজ বাদ বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব মীর সুলাইমান মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তব্য হিসাবে তাফসীর পেশ করেন কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুমধুর কন্ঠস্বর ও যুগ-উপযোগী আলোচক হজরত মাওলানা মোঃ আরিফ বিল্লাহ। দ্বিতীয় বক্তব্য হিসাবে তাফসীর পেশ করেন মেহেরপুর থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হজরত মাওলানা মোঃ মুকরিমুল হক, তৃতীয় বক্তা হিসাবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক শাহ্ মোঃ এনামুল হক ফয়েজীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। মহাফিলে দশ জন হাফেজ ছাত্রদের পাগড়ি পড়ানো হয়। মহাফিল পরিচালনা করেন কাজী মোঃ সোহরাব সরদার ও হাফেজ মাওলানা খন্দকার সাহিদ মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিষয়খালী হাজী আম্বর আলী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান, প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন মিয়া ও মোঃ আব্দুল বারী সরদার। মাহফিলে হাজারো পুরুষ ও প্রায় একহাজার মহিলা উপস্থিত থেকে রাত বারোটা পর্যন্ত তাফসীর শুনেন। মহাফিলে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী ধানের শীষের রাশেদ খান ও স্বতন্ত্র প্রার্থী কাঁপ পিরিজের সাইফুল ইসলাম ফিরোজ এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজেদুর ইসলাম মাজু মঞ্চে হঠাৎ উপস্থিত হন।

office@ukantho.com


Photo

হরিনাকুন্ডুতে পাটকাঠির গোডাউন ও পানবড়জে অগ্নিকাণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা...

Photo

মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, বিএনপি সমর্থক গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: রজপথে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদ...

Photo

হরিনাকুন্ডুতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, বৃক্ষরোপণ ও সেবার ওপর গুরুত্বারোপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২ নং...

Photo

ঝিনাইদহে ধানের শীষ প্রতিকের শেষ নির্বাচনী গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত