বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

উচ্চকন্ঠ   10-Dec-2025   39

Photo

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার বিকালে তারা দুজন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো-তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। এদিন সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি করে প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো-তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তোলন ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভ‚মিকা রাখবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আরও বলেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনও ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমন্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ-তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। এসময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পদত্যাগ করা উপদেষ্টাদের জায়গায় নতুন কারা আসবেন এটা প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা এই বিষয় সিদ্ধান্ত নেবেন, আপনারা অতি শিগগিরই তা জানতে পারবেন।

office@ukantho.com


Photo

বিএনপি ক্ষমতায় আসলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না: জয়নুল আবেদীন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট...

Photo

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না বলে মন্তব্য...

Photo

ধর্ম যার যার রাষ্ট্র সবার, জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-হামিদুল ইসলাম হামিদ।

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার জননেতা তারেক রহমানের এ...

Photo

কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ: দুইদিনেও সন্ধান পায়নি ডুবুরি দল

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে লাফ দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত