বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বজ্রপাতে শিবির নেতা হুসাইন আহত, ঢাকায় রেফার্ড

উচ্চকন্ঠ   07-May-2025   47

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতে ৭ তলা ভবন থেকে ইট মাথায় পড়ে হুসাইন আহম্মেদ নামে এক শিবির নেতা গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে সরকারী এম ইউ কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে যশোর সদর হাসপাতাল রের্ফাড করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, ইসলামী ছাত্র শিবিরের সরকারী মাহতাব উদ্দিন কলেজ শাখার সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হুসাইন আহম্মেদ কলেজে অবস্থান করছিল। দুপুর ১২ টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে সে কলেজের এক ভবন থেকে অন্য ভবনে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই পাশের সাততলা ভবনের ছাদে বজ্রপাত ঘটলে ইটের ভাঙ্গা টুকরা তার মাথার উপর এসে পড়ে। এতে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরন ও জ্ঞান হারিয়ে ফেলে। উপস্থিত ছাত্ররা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

চমেকের ছাত্রদল নেতা মহেশপুরের সোহাগ সাড়ে ৬ বছর ধরে গুম! শোকে মৃত্যু বাবার, পথ চেয়ে আছেন বৃদ্ধা মা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও...

Photo

নড়াইলের লোহাগড়ায় বাবা ও ছেলেকে হত্যা, আহত ২, আটক-১

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর...

Photo

রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে: প্রধান উপদেষ্টা

এফএনএস:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য...

Photo

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা

এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাছপুর ইউনিয়নের চরকাশিম গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত