বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম, শাহবাগ থানা ঘেরাও

উচ্চকন্ঠ   16-May-2025   49

Photo

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের অন্যান্যদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা শাহবাগ থানা ঘেরাওয়ের পর তারা এই আলটিমেটাম দিয়ে সরে যান। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা। দাবি বাস্তবায়ন না হলে আবারও শাহবাগ থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসেন। পরে সেখান থেকে তারা সাম্য হত্যার ‘অগ্রগতি’ জানতে শাহবাগ থানায় যান। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাবির কয়েকজন শিক্ষকও। শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী বলেন, এটি একটি নির্দলীয় ব্যানার। সাম্যর লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা শুরু করেছে। তাদের মূখ্য দাবি বিভিন্ন জনের পদত্যাগ। কিন্তু আমাদের প্রধান দাবি, সাম্য হত্যার বিচার। সাম্য হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে যে ছুরিকাঘাত করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়নি। ৪৮ ঘণ্টার মধ্যে বাকি দুষ্কৃতকারীদের গ্রেপ্তার না করতে পারলে আমরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দেবো। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। শাহরিয়ার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

office@ukantho.com


Photo

প্রার্থীর ওপর হামলা নির্বাচন সুষ্ঠু হওয়া প্রশ্নে আশঙ্কা সৃষ্টি করেছে: ভিপি সাদিক কায়েম

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

Photo

কম্বোডিয়ায় ভাগ্য পাল্টাতে গিয়ে লাশ হলেন সোহাগ, মৃতদেহের অপেক্ষায় পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ায় গিয়ে দালালের নির্যাতনের...

Photo

মহেশপুরে শ্যামকুড় ইউনিয়নে ৬০ জন অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড়...

Photo

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত