রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   17-Jul-2025   60

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা জানা নেই। ২০ হাজার নেতা-কর্মীকে বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একবারও জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি। তিনি বলেন, লড়াই করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। এখন যারা জুলাই কর্তৃত্ব নিয়ে কথা বলছেন, একক দাবি করছেন, আসলে এই আন্দোলনের কর্তৃত্ব জনগণের।। আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভায় বিএনপি মহাসচিব একথা বলেন। এসময় তিনি আরও বলেন, সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নাই। পরিকল্পিতভাবে গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে সেজন্য কাজ শুরু হয়েছে। সোশাল মিডিয়া নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। তারেক রহমানের ভয়ে তারা এসব করছে। তিনি বলেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি। এরা ফাঁদ পাতছে, কিন্তু তাদের ফাঁদে পা দেবো না। ওরা ফাঁদ পাতছে যেন গণতন্ত্র উত্তরণের পথ বাঁধাগ্রস্ত হয়। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মূলত ফেব্রুয়ারিতে নির্বাচনের যেন না হয়, সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধৈর্য হারাবেন না, উত্তেজিত হবে না। পাতা ফাঁদে পা দেবেন না। কেউ পারবে না আমাদের রোধ করতে।

office@ukantho.com


Photo

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার...

Photo

অনুমতি ছাড়া অ্যারেস্ট করলে থানা ঘেরাওয়ের হুমকি দিলেন বিএনপি নেতা

এফএনএস: অনুমতি ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করলে থানা ঘেরাওয়ের হুমকি...

Photo

ভোলায় নৌবাহিনীর অভিযানে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ আটক ২

এফএনএস: ভোলার মনপুরায় এক শিশুকে (ছেলে) ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ দুই...

Photo

অন্তর্বর্তী সরকারের কাছে তনু হত্যার বিচার চাইলেন বাবা

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত