রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাংবাদিকের চাচার ইন্তেকাল, ঝিনাইদহে দাফন সম্পন্ন হবে

উচ্চকন্ঠ   13-Apr-2026   99

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দৈনিক কের পত্রিকা ও সুবর্ণভূমি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল)-এর চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঝিনাইদহ শহরের কাঞ্চননগর গ্রামের মৃত মাহাফুজার রহমানের চতুর্থ সন্তান।
নিহতের বড় ভাই মিজানুর রহমান (সুনা) জানান, ফিজার মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালে মাগুরার একটি ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস চলাকালে তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ জুয়েল জানান, চাচার মরদেহ ঢাকা থেকে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে। নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কুম্ভকর্ণের ঘুম কি আদৌ ভাঙ্গবে?

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের চোখের সামনে প্রতিদিন সারারাত ধরে শহরের...

Photo

কলেজছাত্রের রক্তাক্ত লাশ, পাশে ছিল পরীক্ষার প্রবেশপত্র

এফএনএস: চট্টগ্রামের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত...

Photo

ঝিনাইদহে ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা উদ্বোধন বুধবার ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল জবাই-প্রক্রিয়াজাতের সক্ষমতা, মিলবে স্বাস্থ্যসম্মত মাংস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত...

Photo

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে একাধিক অস্ত্র সহ যুবক আটক

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত