বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হামলাকারীর 'শক্তিশালী শেকড়' উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   13-Dec-2025   92

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে কঠোর মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই সংকল্প ব্যক্ত করেন।
অ্যাটর্নি জেনারেল শরিফ ওসমান হাদীর অবদান তুলে ধরে বলেন, "হাদী জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তাঁর জন্য কায়মনোবাক্যে দোয়া করি।"
হাদীর ওপর গুলির ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি এর নেপথ্যের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। তবে তারা সফল হবে না।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।"
এসময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিতরণ করা হলো হিরো উমেন স্কলারশীপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক”...

Photo

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস...

Photo

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত...

Photo

ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত