বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

উচ্চকন্ঠ   09-Feb-2026   106

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেণ হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাত দেড়টার দিকে নতুন বাজার ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় নিয়ে এসে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের বিষপানে মৃত্যু

এফএনএস:ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক...

Photo

কালীগঞ্জে নসিমন চালক খুন

আরিফুল ইসলাম, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে...

Photo

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে...

Photo

খুন-ধর্ষন-নারী নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বোন তোমার ভয় নাই-ভাই তোমার মরে নাই-এই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত