শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের বিষপানে মৃত্যু

উচ্চকন্ঠ   20-Aug-2025   67

Photo

এফএনএস:ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) ধামরাই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে গত এপ্রিল মাসে পিংকি ও বদর উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুইজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান বদর উদ্দিন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে বদর উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে পিংকি আক্তারকে কুপিয়ে হত্যা করেন। পরে বদর উদ্দিন নিজেও বিষপান করেন।স্থানীয়রা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বদর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

যশোরে মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে

এফএনএস: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি...

Photo

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই: সারজিস

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ...

Photo

পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর...

Photo

ঘোড়শাল ইউনিয়নে জামায়াতে ইসলামির গণসংযোগ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ সদরের ১৪নং ঘোড়শাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত