শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে

উচ্চকন্ঠ   28-Jul-2026   58

Photo

এফএনএস: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুদ্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিভাবক গোলাম রসুলের বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুলসহ তার পরিবারের সদস্যরা বাসাতেই ছিলেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের গত সোমবার বিকালে মারধর ও ভয়ভীতি দেখান এমপির মেয়ে অনন্যা। পরে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পুলিশ মাদ্রাসা ও সংসদ সদস্যের মধ্যে সমঝোতা হয়। গতকাল মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর এমপির মেয়ে চড়াও হন। এ নিয়ে এক শিশুর অভিভাবক রেকসানা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাত করে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। বাড়ির ভেতরে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অবস্থান করছে বলে জানা গেছে। আল মাদ্রাসাতুল শারইয়্যাহর মুহাতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হয়। সর্বশেষ গত সোমবারও মারধর করে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার দুই পক্ষ বসে মীমাংসা করা হয়। গতকাল মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল; হঠাৎ এমপি ও তার মেয়ে এসব শিশুদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে। ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবার। এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সংসদ গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের বাড়িতে হামলা চালিয়ে এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের সঙ্গে ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে...

Photo

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের...

Photo

ভোটের মাঠে থাকবেন ৬০ হাজার সেনাসদস্য

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন...

Photo

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা

এফএনএস: দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত