সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

উচ্চকন্ঠ   18-Jan-2026   157

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ওই ব্যবসায়ী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সুমন মিয়া (৪০) শহরের ফয়লা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে এবং তিনি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় নিউ থ্রি স্টার দধি ভান্ডার নামের একটি খাবার হোটেলের মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ (১৯), আব্দুল্লাহ (২১), সিফাত (২০), ইব্রাহিম (২০), সাজু (২২)সহ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে হোটেলে খাওয়া দাওয়া করলেও বিল পরিশোধ না করে চলে যেত। গত (১৭ জানুয়ারি-২৬) তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে তারা হোটেলে খাওয়ার পর পুনরায় বিল না দিয়ে চলে যেতে চাইলে বিল চাইলে অভিযুক্তরা ব্যবসায়ীকে খুন জখম ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় একই দিন রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হোটেলে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে অভিযুক্ত আব্দুল্লাহর নির্দেশে ওবাইদুল্লাহ, সিফাত ও সাজু হাতুড়ি ও লোহার রড দিয়ে সুমন মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় অভিযুক্ত আব্দুল্লাহ ও ইব্রাহিম হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে নগদ এক লাখ পনের হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভবিষ্যতে প্রাণনাশসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত সুমন মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পারিবারিক ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

শেখ মুজিবের কালো আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী...

Photo

ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর মল্লিকের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর...

Photo

কালীগঞ্জ হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের উপচে পড়া ভিড়

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত