সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আদাবরে পুলিশের ওপর হামলা, মূলহোতা রনি-জনিসহ গ্রেপ্তার ৯

উচ্চকন্ঠ   03-Sep-2025   97

Photo

এফএনএস: রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ‘কব্জি কাটা’ গ্রæপের দলনেতা জনি ও রনিসহ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। বুধবার গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঘটনার মূলহোতা মো. রনি (২৭) ও তার ভাই মো. জনি (২৪) এবং সহযোগী মো. ওসমান (২০), মো. নাজির (২০), মো. রাজু (২৭), মো. শাকিল (১৯), মো. আবুল কামাল আজাদ (১৯), মো. রেজু খান আলম (২২), মো. আলামিন (১৮)। ডিসি রাকিব খান বলেন, গত সোমবার রাতে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় এক প্রেমিক যুগল অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানালে তাদের উদ্ধারের থানার ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় অপহরণকারী গ্যাং সদস্যরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এসময় পুলিশের টহল গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনার পরে গ্রুপের সক্রিয় সদস্য রনি, জনি ও অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এই ঘটনার পরেই ডিবি-তেজগাঁও বিভাগের একাধিক অভিযানিক দল এই গ্যাং সদস্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তী সময়ে বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কব্জি কাটা গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। ডিসি রাকিব খান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার ভয়ংকর কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য। কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হাজতে থাকায় তার হয়ে গ্রুপের নেতৃত্ব দিতেন রনি ও জনি। পুলিশের ওপর হামলায় রনি ও জনির নেতৃত্বে ওসমান, দাঁতভাঙ্গা সুজন, নাজির, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজুসহ অনেকে সরাসরি জড়িত। আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে গিয়ে মারামারি ও হাতের কব্জি কাটাসহ বহু মানুষকে কুপিয়ে আহত ও পঙ্গু করেছে। শুধু কব্জি কেটেই ক্ষান্ত হয়নি এই গ্রুপ, কবজি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতো গ্রুপের সদস্যরা। তারা আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডর সঙ্গে জড়িত। এ ছাড়াও অপহরণ, মুক্তিপণ আদায়, জবর দখল, ভাড়ায় শক্তি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যসহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির...

Photo

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে কৃতি শিক্ষার্থীদের...

Photo

শেখ হাসিনার উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ভুয়া: ড. ইউনূস

এফএনএস: গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ হারানো শেখ হাসিনা ক্ষমতায়...

Photo

কালীগঞ্জে ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের ১১নং রাখালগাছি ইউনিয়নের ৩নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত