রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

উচ্চকন্ঠ   28-Jul-2025   69

Photo

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিন এসইডিপি এর আওতায় এই পুরষ্কার বিতরন করা হয়।
সোমবার ২৮ জুলাই বেলা ১২ টার দিকে নড়াইল সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল। জেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।
অনুষ্ঠানে নড়াইল জেলা জামায়াতের আমির ও সভাপতি সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয় আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতিগন ও অভিভাবকগন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এস এস সি ও এইচ এসসি সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য ৩৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ, অভিবাদন ও নগদ অর্থ প্রদান করা হয়।
নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের কৃতিশিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর...

Photo

নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: জয়নুল আবদিন ফারুক

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারি,...

Photo

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা

এফএনএস: সাতক্ষীরা সদরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর আত্মহত্যা...

Photo

পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) লাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত