মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা

উচ্চকন্ঠ   28-Feb-2025   64

Photo

এফএনএস: সাতক্ষীরা সদরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবুল কালাম আজাদ (৪৫) ও তার স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রী নাজমিন প্রথমে স্বামী আবুল কালাম আজাদকে হত্যা করেন। এরপর একটি চিরকুট লিখে নিজেও গলায় ফাঁস দেন। চিরকুটে লেখা ছিল ‘আমি কিছু শেষ করে দিলাম। আমি ২.৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচবো না। কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার করো ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে। তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা। নাজমিন হত্যার পর আবুল কালাম আজাদের পেটের ওপর কলম দিয়ে লেখেন- সরি জান, আই লাভ ইউ। পরে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী ছিলেন। তবে বড় স্ত্রী শারমিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। ছোট স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের দাবি জানিয়ে সতিন শারমিনকে ফোন করেন। কিন্তু শারমিন রাজি না হওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

অপরাধ দমনে বাহিনীর কারও গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা...

Photo

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগ, ইউএনও এর কাছে লিখিত আবেদন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি...

Photo

৬ দিন পর কলাবাগানে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর লাশ

এফএনএস: ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয়দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান...

Photo

নতুন দলের নাম ও প্রতীক ঠিক করতে মতামত চায় বৈষম্যবিরোধীরা

এফএনএস: চলতি মাসেই ছাত্র-তরুণদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত