মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে চাঞ্চল্যকর শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ-হত্যা মামলার রায়, রবিউল সিকদারের ফাঁসি

উচ্চকন্ঠ   19-Aug-2026   21

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদেক: নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল সিকদার রবিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই নড়াইল সদর উপজেলার পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় রবিউল সিকদার রবিকে একমাত্র আসামি করে মামলা করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
হত্যাকাণ্ডের মাত্র এক মাসের মধ্যে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার মাত্র আট কর্মদিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি রবিউল সিকদার রবি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করে জান্নাতুল মাওয়ার স্বজনরা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পাম্পে তেল কিনতে...

Photo

খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

এফএনএস: খুলনায় আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আয়নুল হোসেন...

Photo

যশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে

এফএনএস: যশোরের অভয়নগর উপজেলায় ঈদমেলায় ফুচকা খেয়ে প্রায় ১০০ নারী, পুরুষ...

Photo

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, জানতে চান মান্না

এফএনএস: কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত