শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

উচ্চকন্ঠ   08-May-2026   43

Photo

এফএনএস: মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)। সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী কালু মিয়া ও সোনা মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কালু আর বিকেল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান। ওসি মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

২০১৩ সালে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন: উপ-প্রেস সচিব

এফএনএস: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে’র ঘটনার স্মৃতিচারণ...

Photo

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছরের কারাদন্ড

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের...

Photo

এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

এফএনএস: এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী...

Photo

চাকুরী স্থায়ীকরণসহ চার দফা দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত